যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, আহত ১২

আপডেট: November 6, 2022

অনলাইন ডেস্ক:; যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে, ফিলাডেফিয়া শহরে গোলাগুলিতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
nagad-300-250

স্থানীয় সময় শনিবার রাতে কেনসিংট এলাকায় একটি বারে এ ঘটনায় ঘটে। খবর রয়টার্সের।

পুলিশ জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থায় গুরুতর হওয়ায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ঘটনাস্থলে পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। তবে কী কারণে গোলাগুলি হলো জানায়নি স্থানীয় প্রশাসন।

163 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন