বরিশালের হিজলার মেঘনায় ৭ ট্রলার জব্দ ৪ জেলে আটক

আপডেট: October 12, 2023

সাইফুল ইসলাম :: বরিশালের হিজলায় মা ইলিশ রক্ষা অভিযানে প্রথম দিনেই ৭ ট্রলার জব্দ ও ৪ জেলেকে আটক করে উপজেলা প্রশাসন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ  জানান ১২ অক্টোবর প্রথম দিনে উপজেলার মেঘনায় মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানিক টিম এতে নেতৃত্ব দেন।সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, প্রথম দিনেই ৭ ট্রলার জব্দ ও ৪ জেলেকে আটক করেন তারা।

মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অভিযান পরিচালনার তাদের আটক করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন।চার জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয় বলে জানা মৎস্য কর্মকর্তা। অভিযানে অংশ নেন সহকারি কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ  সহ বিভিন্ন দপ্তরের অফিসারগন।

হিজলা নৌপুলিশ ফাড়ি ইনচার্জ এর ফোনে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেন নি।

 

376 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন