৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশাল ড্যান্স মাষ্টার রিয়াজ ও নার্স অন্তরা’র পরকীয়া প্রেমে স্ত্রী-সন্তান ঘরছাড়া

আপডেট: আগস্ট ২৫, ২০২০

বিজয় নিউজ:: মো. রিয়াজ মাহামুদ। বরিশাল নগরীতে যার পরিচয় আধুনিক নাচের প্রশিক্ষক হিসেবে। স্ত্রী-সন্তান থাকতেওবেসরকারী হাসপাতালের এক নার্র্স’র সাথে স্বামী-স্ত্রী পরিচয়ে দীর্ঘদিন গোপনে বসবাসের কাহিনী ফাঁস হয়ে যাওয়ার পর তার কু-কীর্তি এখন প্রকাশ পেতে শুরু করেছে। বদ্ধ ঘরে পরকীয়া প্রেমিকা অন্তরা আক্তার সুখির সাথে রিয়াজ হাতেনাতে ধরা পড়ার পর এই ঘটনা থানা-পুলিশ পর্যন্ত গড়ায়।

আর এমনকিছু করবেনা এমন মুচলেকা দিয়ে পরিস্থিতিসামাল দেয়ার পর শুরু হয় স্ত্রীর ওপর তার প্রতিশোধের অধ্যায়। রিয়াজ’র অত্যাচার নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে স্ত্রী জোহরা এখন শিশু সন্তান নিয়ে আশ্রয় নিয়েছে বাপের বাড়ি রাজধানী ঢাকায় ।

গনমাধ্যমে করা অভিযোগে স্ত্রী জোহরা জানিয়েছে, স্বামীর পরকীয়া নিয়ে বহুবার সালিশ বৈঠকে প্রথমে সব অস্বীকার করলেও তথ্য-প্রমাণ উপস্থাপনের মুখে নতি স্বীকার করে ঘটনা পুনরাবৃত্তি হবে না, এই মর্মে অঙ্গীকার করে স্ত্রীকে শান্ত করে রিয়াজ। কিš‘ বেশিদিন স্থায়ী হয় না সেই অঙ্গিকার। বরং আরও বেপরোয়া হয়ে ওঠে সে। শুরু করে প্রেমিকা অন্তরা আক্তার সুখিকে নিয়ে লিভ-টুগেদারসহ নানা nনে যাতায়াত। এমনকি নগরীর জিয়া সড়কে একটি বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাসও শুরু করে তারা। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পারলে ¯’ান পাল্টে চৌমাথা এলাকার আরেকটি ভাড়া বাসায় গিয়ে উঠে।

এদিকে তার পিছু নেওয়া স্ত্রী জোহরা আক্তার ওই আস্তানার সন্ধান পেয়ে গত ৮ জুন সেখানে গিয়ে হাতেনাতে ধরেন তাদের। এই নিয়ে সৃষ্টি হয় হট্টগোলের। সেখানে উপস্থিত সবাই জানতে পারে ড্যান্স মাস্টারের পরকীয়া প্রেম-কাহিনীর নানা পর্ব।

খবর পেয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার পুলিশ ঘটনা¯’লে গিয়ে তাদের সবাইকে থানায় নিয়ে আসে। সেখানে পরিস্থিতি বেগতিক দেখে অর্থাৎ কারাগারে যেতে হতে পারে এমন আশংকায় ড্যান্স মাস্টার রিয়াজ স্ত্রীর সাথে আপোষ-রফা করে এবং একমাত্র সন্তানের দেখভালের প্রতিশ্রুতি দিয়ে মুক্তি পায়। সেসময় স্ট্যাম্পে দেয়া অঙ্গিকারনামায় রিয়াজ’র পাশাপাশি স্বাক্ষর করে পরকীয়া প্রেমিকা অন্তরা আক্তার সুখি-ও। প্রবাদ আছে, কুকুরের লেজ কখনো সোজা হয় না, রিয়াজ অন্তরা’র ক্ষেত্রেও ঘটে একই ঘটনা। তারা আবার মেতে উঠে পরকীয়ায়। সেই সাথে স্ত্রী জোহরা’র উপর শুরু হয় রিয়াজ’র অত্যাচার নির্যাতন। মারধর এবং হুমকি ধামকি দিয়ে নিরব থাকতে বলে তাকে। নির্যাতন সহ্যের সীমা ছাড়ালে গত ৮ জুলাই কোতয়ালী থানায় স্বামী রিয়াজ এবং তার পরকীয়া প্রেমীকা অন্তরা আক্তার সুখি বিরুদ্ধে সাধারন ডায়েরী করেন জোহরা আক্তার। বিষয়টি জানতে পেরে অত্যাচারের মাত্রা বাড়ানোর পাশাপাশি স্ত্রী জোহরাকে তালাকের নোটিশ পাঠায় রিয়াজ। তারপরও স্বামীকে ফিরে পেতে বিভিন্ন জন’র কাছে জোহরা ধর্না দিতে থাকলে বাড়িয়ে দেয়া হয় তার উপর অত্যাচারের মাত্রা। এক পর্যায়ে সহ্য করতে না পেরে জোহরা আক্তার ৪ বছরের শিশু সন্তানসহ আশ্রয় নেন ঢাকায়। বর্তমানে তিনি সেখানে তার বাবা’র বাড়িতে রয়েছেন।

জোহরা আক্তার জানান, টানা ২/৩ বছরের প্রেমের সর্ম্পকের পর ২০১২ সালে দুই পরিবারের সম্মতিতে রিয়াজের সাথে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বামীর সংসার করতে বরিশাল নগরীর পলাশপুরে আসার পর রিয়াজের আসল চেহারা তার কাছে ধরা পড়ে, ড্যান্স প্রশিক্ষণ দেওয়ার অন্তরালে একাধিক তরুণীকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে দেহ ভোগ করাই তার নেশা। ততক্ষণে রিয়াজ-জোহরার ঘর আলোকিত করে এক ছেলে সন্তান ভুমিষ্ট হওয়ায় আর পিছনে ফিরে আসতে পারেননি জোহরা। সর্বশেষ অন্তরা আক্তার সুখি’র সাথে পরকীয়া প্রেমে জড়ানোর পর বেপরোয়া হয়ে উঠে রিয়াজ। এক্ষেত্রে নার্স অন্তরাও নানাভাবে উস্কানী দেয় রিয়াজকে।

অন্তরা’র প্ররোচনায়-ই রিয়াজ স্ত্রী’র উপর নির্যাতনই কেবল নয়, স্ত্রী সন্তানের ভরনপোষনও বন্ধ করে দেয়। অন্তরা’র উস্কানী দেয়ার প্রমান হিসেবে রিয়াজ এবং অন্তরা’র মেসেঞ্জার’র বেশ কিছু চ্যাট’র স্ক্রীন শট-ও গনমাধ্যমের কাছে সরবরাহ করেন জোহরা।
অভিযোগ সর্ম্পকে জানতে চাইলে রিয়াজ জানান, ‘জোহরা আক্তারের অভিযোগ সঠিক নয়।’ অভিযোগ মিথ্যা হলে একাধিক সামাজিক বৈঠক এমনকি থানা অভ্যন্তরে আপসরফার আয়োজন ছিল কেন, এমন প্রশ্নে তিনি এলোমেলো উত্তর দেন। অন্তরা আক্তার সুখি’র সাথে তার কী সম্পর্ক জানতে চাইলে সন্তোষজনক কোন উত্তর দিতে পারেননি রিয়াজ।

তবে অনুসন্ধানে জানা যায়, বরিশাল শহরের একটি বেসরকারি ক্লিনিকে নার্স পদে কর্মরত অন্তরা নাচ শিখতে গিয়েই রিয়াজ মাহামুদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার খোন্তাকাঠা লক্ষ্মিপুর গ্রামে। বাবা’র নাম শাহজাহান হাওলাদার। রিয়াজ’র সাথে সম্পর্ক বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তার (রিয়াজ) সাথে আমার এখন আর কোন সম্পর্ক কিংবা যোগাযোগ নেই।’ তাছাড়া এসব বিষয় একান্তই ব্যক্তিগত উল্লেখ করে এই নিয়ে কোন খবর প্রকাশিত হলে এই প্রতিবেদককে দেখে নেয়ার হুমকি দেন অন্তরা।

178 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন