৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হিজলায়  নিখোঁজ জেলের লাশ উদ্ধার

আপডেট: সেপ্টেম্বর ১, ২০২০

বিজয় নিউজ:; রাতে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ জেলে জয়নাল সিকদারের লাশ ভেঙে উঠেছে। মঙ্গলবার সকালে হিজলার পুরানো লঞ্চঘাট এলাকায় ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে তারা জয়নাল সিকদারের লাশ শনাক্ত করে।

১২ টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, সকাল সকাল ৭ টায় লাশটি ভাসতে দেখা যায়।

সোমবার রাতে মেঘনার বাবুরচরে জেলে নৌকায় জয়নাল ইলিশ মাছ শিকারে জাল ফেলে নদীতে অপেক্ষমান ছিলেন। আকস্মিক একটি জলযান নৌকাটিকে ধাক্কা দিলে তিনি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ ছিলেন।
হিজলা থানার ওসি জানান, বড় ধরনের কোন নৌযানের ধাক্কা অথবা দ্রুতগতিতে যাওয়ায় ঢৈউয়ের তোড়ে জয়নাল নৌকা থেকে ছিটকে পড়তে পারেন।

150 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন