
আপডেট: August 10, 2021
বিজয় নিউজ:; মাদকদ্রব্য আইন ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজের ফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন দুপুরে চার দিনের রিমান্ড শেষে রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মাদক মামলার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। এছাড়া বনানী থানার পর্নোগ্রাফি আইনের করা মামলায় রাজকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
শুনানি শেষে বিচারক মাদক মামলায় দুদিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।