বরিশাল বিভাগীয় নারী ক্রিকেট দলের প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন ও জার্সি বিতরণ

আপডেট: October 25, 2026

স্টাফ রিপোর্টার ঃঃ  ১৫তম ওমেন্স জাতীয় ক্রিকেট লিগে অংশগ্রহণ উপলক্ষে বরিশাল বিভাগীয় নারী ক্রিকেট দলের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন ও খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার  খলিল আহমেদ।
অনুষ্ঠানে নারী ক্রিকেটারদের উৎসাহিত করা এবং জাতীয় পর্যায়ে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। জাতীয় ক্রিকেটে বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতে খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও দলীয় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব  আনোয়ারুল হক তারিন, জাতীয়তাবাদী ক্রীড়া দল বরিশাল জেলার আহ্বায়ক  আসাদুজ্জামান খসরু, বরিশাল ফরমার ক্রিকেটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মীর হাসান মোরশেদ সুমন, সাবেক ক্রিকেটারবৃন্দ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা।
প্রশিক্ষণ ক্যাম্প ও জার্সি বিতরণের এ আয়োজন নারী ক্রিকেটারদের মনোবল বৃদ্ধি এবং আসন্ন জাতীয় ক্রিকেট লিগে ভালো পারফরম্যান্সের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

42 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন