
আপডেট: জুন ১৮, ২০২৩
আপডেট:
জাইদুল ইসলাম মোল্লা :: বরিশাল নগরীর ৬নং ওয়ার্ড(গগণগলি)শিশুপার্ক কলোনিতে অগ্নিকাণ্ড শনিবার(১৭জুন) রাত ৯ টার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান,হঠাৎ করেই দোকানী সাইনির ঘর থেকে আগুন দেখতে পায়। মহুতের মধ্যে আগুন হীরা, সাকিল মৃধা, আলামিন, কালামসহ বেশ কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বেল্লাল উদ্দিন জানান, খবর পেয়ে সদর ফায়ার স্টেশনের পাশাপাশি আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভানোর আগেই ৮ টি বসতঘর পুরোপুরি এবং ০৫ টি বসতঘর আংশিক পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়রের পক্ষে যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন ঘটনাস্থলে পরিদশন করে পুড়ে যাওয়া ঘড়ের বসবাস কারীদের নগদ অর্থ সহায়তা প্রদান করে ।
বিসিসির নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ কলোনীর ৮ টি বাড়িঘর পুড়ে যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর প্রতি সমবেদনা জানিয়ে তাদের পুনর্বাসন সহ ধরনের সহযোগিতার আশ্বাস দেয়।
ঘটনা স্থালে ছুটে আসেন জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘড় পুননির্মাণ করে দেয়া হবে বলে তিনি জানান।