বিএনপির যৌথসভা আজ

আপডেট: August 19, 2019

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে আজ সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন বিএনপি যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।

যৌথসভায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

195 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন