
আপডেট: May 17, 2025
স্টাফ রিপোর্টার ঃঃ বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও বরিশাল- ৫ (মহানগর-সদর) আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে স্বজনরা জানান।
জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটির সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালে এপ্রিলে সংসদ সদস্য থাকাবস্থায় হিরণ মৃত্যুবরন করলে জেবুন্নেছা উপনির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। ৫ আগষ্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলার তাকে আসামী করা হয়েছ্।ে
ওই পরিবারের সঙ্গে ঘনিষ্ট আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে জেবুন্নেছাকে তার রাজধানীর বাসা থেকে ডিবি পুলিশ আটক করেছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।
বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মো: মিজানুর রহমানের এ বিষয়ে বলেন, জেবুন্নেছা আটক হয়েছে কিনা এ বিষয়ে রাজধানী থেকে তাদেরকে কিছু জানানো হয়নি।।