ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট আসনের প্রার্থী বাঁছাই আলোচনা

আপডেট: June 22, 2025

মনির উল ইসলাম  ::  বরিশাল -৪ (হিজলা, মেহেন্দীগঞ্জ, কাজিরহাট) আসনের “ইসলামী আন্দোলন বাংলাদেশ” এর প্রার্থী বাছাই উপলক্ষে তৃণমূল দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

২২ জুন রবিবার উপজেলার আফসার উদ্দিন সিনিয়র মাদ্রাসায় সকাল দশটায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এসহাক মোঃ আবুল খায়ের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওঃ মুহাম্মাদ সিরাজুল ইসলাম প্রমুখ । এছাড়া উপস্থিত ছিলেন হিজলা উপজেলার নেতৃবৃন্দ অনুষ্ঠানের ফাঁকে হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট আসনে এমপি নির্বাচনের জন্য প্রার্থীর তালিকা বাছাইয়ের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

500 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন