
আপডেট: June 24, 2025
স্টাফ রিপোর্টার ঃঃ বিএনপির অফিস নির্মাণের কথা বলে তিন বিধবা নারীর ৬৯ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে বরিশালের বানারীপাড়া উপজেলার বিএনপি, যুবদলসহ আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে। জমি দখলের আগে ৫ লাখ টাকা চাঁদা দাবি, তা না দেওয়ায় এক যুবদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। হামলার সময় সহায়তা চেয়ে পুলিশকে জানালেও অসহযোগিতা করাসহ মামলায় হয়রানির অভিযোগ উঠেছে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ জুন) বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন%