রাঙ্গামাটিতে সেনাবাহিনীর গাড়িতে গুলি, পাল্টা গুলিতে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত

আপডেট: August 23, 2019

রাঙ্গামাটির বাঘাইছড়ির বাঘাইহাট উজু বাজার এলাকায় সেনাবাহিনীর গাড়িতে সন্ত্রাসীদের গুলি বর্ষণের পর সেনাবাহিনীর পাল্টা গুলিতে সুমন চাকমা ওরফে লাকির বাবা নামে একজন নিহত হয়েছে। নিহত সুমন চাকমা ইউপিডিএফের শীর্ষ সন্ত্রাসী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রাঙ্গামাটি ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: শফিউল্লাহ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পৌনে ১১টার দিকে বাঘাইহাট জোনের সেনা টহল দলের একটি পিকআপে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করলে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়।

এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সুমন চাকমা নিহত হয়। নিহতের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর টহল জোরদার করে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নে সেনাবাহিনীর উপর সন্ত্রাসী হামলার ঘটনার চার দিনের ব্যবধানে বাঘাইছড়ি উপজেলায় সেনাবাহিনীর উপর এই হামলার ঘটনা ঘটলো।

149 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন