বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের আমিরের,সঙ্গে নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ,করেছেন

আপডেট: September 7, 2026

শাহজাহান খান বাবুগঞ্জ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ রেজাউল করিম ৭ সেপ্টেম্বর সোমবার বিকালে মাগুরা যাওয়ার পথে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে কিছুক্ষণ সুইটস এন্ড বগুড়ার দধি ঘরে যাত্রাবিরতি করেন। এ সময় বাবুগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মুজাহিদ কমিটির নেতাকর্মীরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপজেলা ইসলামী আন্দোলন ও মুজাহিদ কমিটির নেতাকর্মীরা পীর সাহেব চরমোনাইকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পীর সাহেব চরমোনাই নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং ইসলামী আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
এ সময় বাবুগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মুজাহিদ কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

39 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন