হিজলা নৌ পুলিশ ফাঁড়ির রমরমা আটক বাণিজ্য

আপডেট: September 19, 2026


ফকির সাইফুল ইসলাম  ::


হিজলা নৌ পুলিশ ফাঁড়ির মোবাইল কোট। ম্যাজিস্ট্রেট ছাড়াই জরিমান ৮০ হাজার টাকা। ছাড়া পায় গাজা ব্যবসায়ী।  কোষাগারে জমা নেই টাকা।
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ হিজলা নৌ পুলিশের ওসি ইয়াসিন মেঘনা নদীর দড়িচর খাজুরিয়া ( বামনেরচর)  এলাকা থেকে ছয় জেলেকে আটক করে। এদের একজন রেজাউল সরদার, গাজা ব্যবসায়ী। বিকেলে তাদের নদী থেকে ধরে এনে নৌ পুলিশ ফাঁড়িতে আটক করে। অনৈতিক লেনদেনের মাধ্যমে এক এক করে প্রত্যেককে ছেড়ে দেন তিনি। এক রাতেই হাতিয়ে নেন ৮০ হাজার টাকা।
জেলে রুবেল বেপারীকে ছাড়াতে নৌ পুলিশের ওসি গুনে গুনে দশ হাজার টাকা হাতিয়ে নিলেন ওসি । মুক্তি পেলেন রুবেল। ছাড়ার বিষয় উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর কিছুই জানে না।
মৎস্য অফিসের অফিস সহকারি রাকিব জানান, তিনি নৌ পুলিশ ক্যাম্পে  গেলে তাকে অবমূল্যায়ন করা হয়। নিজের সম্মান বাঁচাতে সটকে পড়েন তিনি।
স্থানীয় কালাম বেপারী, অলিল বেপারী, কদম বেপারী সহ একাধিক ব্যক্তির অভিযোগ ১৬ সেপ্টেম্বর বুধবার ২০২৬ ইং নদী থেকে জেলে রুবেল কে ধরে নিয়ে আসে নৌ ওসি ইয়াসিন। সন্ধ্যায় নিজ দপ্তরে কোর্ট বসিয়ে ১০ হাজার টাকা হাতিয়ে নেন তিনি। রুবেলের নৌকাটি নদীতে ছেড়ে দেন ।
একই দিন নদী থেকে আটক করা হয় ছয় জনকে। এদের মধ্যে রেজাউল সরদার পিতা শহীদ সরদার গাজা সহ আটক হয়। তাকে ছাড়িয়ে নেন মিন্টু বিশ্বাস নামের জন্যই তো ব্যক্তি । আক্তার হোসেন, পিতা রশিদ হাওলাদার, শামিম খান পিতা আলম খান, সাগর ব্যাপারী পিতা হাসান বেপারী, রুবেল খান পিতা এলাহি খান, সবুজ বেপারী পিতা রশিদ বেপারী। এ ছয় জনকে একই রাতে ধাপে ধাপে ছেড়ে দেন ওসি ইয়াসিন।
নাম প্রকাশ না করার শর্তে জনৈক দালাল জানান, তাকে জামিনদার করে রুবেলকে দশ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে আনতে হয়েছে। প্রথমে বিশ হাজার টাকায় দেন দরবার হলেও শেষ পর্যন্ত দশ হাজার টাকার বিনিময়ে ছাড়া পান তিনি। কোন রিসিটের মাধ্যমে টাকা দেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, নগদ ক্যাশের মাধ্যমে টাকাটা দিতে হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ওসি ইয়াসিন ইতিপূর্বে আলু বাজার এলাকায় থাকাকালীন নদীতে ব্যাপক চাঁদাবাজি করে আসছিল। ঢাকা গামী কোন ট্রলার তার হাত থেকে রক্ষা পায়নি।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইয়াসিন জানান, তিনি সাক্ষীতে সিলেটের উদ্দেশ্যে যাত্রাপথে রয়েছেন। আসলে সাক্ষাতে আলাপ হবে।

88 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন