হিজলায় ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজিডি দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট: October 28, 2026

বিজয় নিউজ ::

বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলার উদ্যোগে আজ বিকালে উপজেলা কার্যালয়ে

২৮ অক্টোবর  ঐতিহাসিক পল্টন ট্রাজিডি দিবস উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হিজলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- হিজলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক নুরুল আমীন।
সভাপতি তার বক্তব্য বলেন- ২৮ অক্টোবরে নিহত শহীদদের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করে বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এছাড়া প্রোগ্রামে  প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নায়েবে আমীর- মাওলানা হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
উপজেলা বিপ্লবী সেক্রেটারি সৈয়দ গুলজার আলম,

হিজলা উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি-
মো: ফরিদ উদ্দিন,
উপজেলা বিজনেস ফোরামের সভাপতি-শাহে আলম চৌধুরী সামু,

হিজলা উপজেলা শিবির সভাপতি- মুসা ইব্রাহিম,
উপজেলা যুব বিভাগের সভাপতি- মো: ইয়াসিন হেলাল,
বড়জালিয়া ইউনিয়নের সভাপতি- মাওলানা হাবিব উল্লাহ,
গুয়াবাড়িয়া ইউনিয়ন সভাপতি-ইমরুল হাসান শিপু,
হরিনাথপুর ইউনিয়ন সভাপতি-মাওলানা রফিকুল ইসলাম।
প্রোগ্রামে প্রধান আলোচকসহ অন্যান্য বক্তাগণ বলেন-
২৮ অক্টোবরে হত্যাকাণ্ডে জড়িত দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

বক্তাগণ আরো বলেন: শহীদদের ত্যাগ ও কুরবানিকে কাজে লাগিয়ে দাওয়াতি কাজকে আরো  সম্প্রসারণ  করতে হবে এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সু-মহান বাণী  পৌঁছাতে হবে।

শহীদদের রুহের মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত  দোয়া মুনাজাতের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয়।

36 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন