নদীর ভাঙনে রোধে বাবুগঞ্জে মানববন্ধন

আপডেট: November 14, 2026

শাজাহান খান বাবুগঞ্জ থেকে : বরিশালের বাবুগঞ্জে সুগন্ধা নদী ভাঙ্গন থেকে রক্ষায় টেকসই উন্নয়ন প্রকল্পের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার ১৪নভেম্বর সুগন্ধা নদীর তীরে বাবুগঞ্জের হাজারো জনতা এই মানববন্ধন করেন। মানববন্ধন আয়োজক কমিটির আহ্বায়ক সুজন মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন শিহাব মোল্লা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত, জামায়াতের আমির ইশরাক হোসেন প্রমুখ। ভুক্তভোগী এলাকাবাসী জানান,সরকারি আবুল কালাম কলেজ থেকে শাহ আলম দফাদার বাড়ি পর্যন্ত রাকুদিয়া গ্রামের একাংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।প্রতিবছর গ্রামের বসত ঘরবাড়ি, ফসলি জমি রাস্তাঘাট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ফলে তীব্র অর্থনৈতিক ও আবাসিক সংকটে পড়ছে এলাকাবাসী।ভাঙ্গন থেকে বাদ যায়নি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তাই নদী ভাঙ্গন ঠেকাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি। উল্লেখ্য গত কয়েক দিনে নদীর পানি কমে যাওয়ায় ভাঙনের তীব্রতা বেড়েছে। চলতি বছর সরকার বাবুগঞ্জে বালুমহল ইজারা বাতিল করেছেন কিন্তু বালু খেকোরা রাতের আঁধারে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভাঙ্গনের তীব্রতা বেড়ে যাওয়ায় ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে সরকারি আবুল কালাম কলেজ,জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয় ও দেহেরগতি ইউনিয়ন পরিষদসহ পাকাসড়ক । নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না গেলে ভাঙন ঠেকানো যাবে না বলে মনে করছেন এলাকাবাসী ও সুশীল সমাজ।

35 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন