
আপডেট: আগস্ট ৩১, ২০১৯
১৫ আগষ্টের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল কৃষক নেতা শহীদ আবদুর রব সেনিয়াবাত ও বঙ্গবন্ধু পরিবারের প্রায় সকলকে। বরিশালের বঙ্গবন্ধু উদ্যোনে ইতিহাসের ঘৃন্যতম সেই হত্যাকান্ডের বর্নণা শোনান ১৫ আগষ্টে শহীদ শিশু সুকান্ত আবদুল্লাহ’র মা শাহান আরা শনিবার বেলা ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করেছে বরিশাল জেলা প্রশাসন। কালো রাতে ঘটা নৃশংস হত্যাকান্ডের পুঙ্খানু পুঙ্খ বর্ণনা দেন স্বজন হারানোরা।
আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ হাজির হন। প্রথম বারের মত বরিশালের ইতিহাসে বৃহৎ স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উসি্থিত ছিলেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যদা) ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের জৈষ্ঠ পুত্র আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে উক্ত স্মৃতিচারণমূলক সভা অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপ¯ি’ত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। সব অতিথির মধ্যে কালো রাতের মর্মর্স্পশকারী ঘটনার বণর্না মানুষকে চোখের জলে ভাষিয়েছেন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপ¯ি’ত ১৫ আগষ্টে শহীদ শিশু সুকান্ত আবদুল্লাহ’র মা, শহীদ আবদুর রব সেরনিয়াবাতের আহত পুত্রবধূ ও বরিশাল জেলা শাখা মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাহান আরা আবদুল্লাহ। মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন গুলিবিদ্ধ সাহান আরা আবদুল্লাহ’র কোলে থাকা তৎকালিন দেড় বছরের শিশু সন্তান ও বর্তমান বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন মহাজোটের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতœা আমিন ও সংরক্ষিত সংসদ সদস্য এ্যাড. রুবিনা আক্তার মিরা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ইয়ামিন চৌধুরী, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম (বার), বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার), বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাবেক সংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গির হোসাইন।
সভার প্রধান অতিথি আবুল হাসানাত আব্দুল্লাহ্ স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ১৫ আগস্ট জাতির জন্য একটি কালো অধ্যায়। যারা এই হত্যাকান্ড ঘটিয়েছে, তারা এই দেশের স্বাধীনতা চায়নি। জাতির জনককে হত্যার মধ্যদিয়ে ঘাতকরা চেয়েছিল বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে। যার ফলস্বরূপ একুশ বছরে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো স্বাধীনতা বিরোধীদের বিভিন্ন সুযোগ দিয়ে প্রতিষ্ঠিত করেছে।