বরিশালে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা

আপডেট: October 17, 2019

বিজয় নিউজ:: আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, ‘আওয়ামীলীগ তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মতামতের সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। এজন্য আজকের এই বিশেষ বর্ধিত সভার আয়োজন। যেখানে জেলা ও উপজেলা পর্যয়ের নেতৃস্থানীয়রা তাদের মতামত জানাবেন আগামীতে দল জনতার কল্যানে কাজ করবে। এছাড়াও আগামী ২০ ও ২১ শে ডিসেম্বর দলের ২১তম জাতীয় সম্মেলন সামনে রেখে এমন সভা বেশ গুরুত্ব বহন করে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় সার্কিট হাউস সভা কক্ষে আওয়ামীলীগের ২১তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষে বরিশালে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সভাপতিত্ব করেন। পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এখানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ সহ অন্যান্য নেতারা অংশ নেন।

164 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন