দলীয় নেতাদের অভিযোগে শিরিণকে সতর্ক করলো বিএনপি

আপডেট: November 6, 2019

বিলকিস জাহান শিরীন

বিজয় নিউজ:: পুনর্গঠন নিয়ে নানা অভিযোগ ওঠা দায়িত্বপ্রাপ্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি ।তবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের প্রতি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে তাদের সতর্ক করা হবে।

যদি তাতেও কাজ না হলে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া অথবা দল থেকে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেয়া হবে বলে দলের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।

জানা গেছে, দলীয় নেতা কর্মীর নানা অভিযোগের সত্যতা পাওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীনকে সতর্ক করা হয়েছে।

একই সাথে পিরোজপুর জেলা বিএনপির পুনর্গঠন প্রক্রিয়া থেকে তাকে ও তার টিমকে প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি।

দলীয় সিদ্ধান্ত সম্প্রতি বিলকিস জাহান শিরীনকে দেয়া দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি সতর্কীকরণ চিঠিতে উল্লেখ করা হয়, আপনাদের মধ্যে (সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক) কলহের কারণে প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আপনাকে সতর্ক করা হয়েছে। এই সক্রান্ত চিঠি তাহার বরাবর পাঠানো হয়েছ।

200 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন