১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

প্রস্রাব করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট: জুলাই ২৬, ২০১৯

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি|| নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়াতুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আয়াতুল সাজিউড়া (পূর্বপাড়া) গ্রামের পুলিশ মিয়ার ছেলে। সে স্থানীয় সাজিউড়া উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় বাড়ির পাশে স্থানীয় সাজিউড়া বাজারের ফাঁকা জায়গায় প্রস্রাব করতে যায় স্কুলছাত্র আয়াতুল। এ সময় বাজারের একটি দোকান থেকে ফাঁকা জায়গার উপর দিয়ে পাশের অন্য একটি ক্লাবঘরে নেয়া বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে সে মারাত্মক আহত হয়। পরে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়াতুলকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

139 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন