জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি

আপডেট: February 22, 2020

বিজয় নিউজ:: সুপ্রিম কোর্টে দলীয় চেয়ারপারসনের নতুন করে জামিন আবেদনের শুনানিসহ চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। শনিবার বিকালে এ বৈঠকে অংশ নেবেন বিএনপির মহাসচিবসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার বিকাল ৪টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হবে।

স্থায়ী কমিটির বৈঠকে সাধারণত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

দলীয় সূত্র জানায়, রোববার খালেদা জিয়ার জামিন শুনানি। জামিন না হলে করণীয় নির্ধারণ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দলীয় প্রার্থী নির্ধারণসহ সাংগঠনিক পরিস্থিতি নিয়ে এই বৈঠক হবে।

204 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন