১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

রোববার এসএসসির ফল প্রকাশ, ফেসবুকে লাইভে থাকবে শিক্ষামন্ত্রী

আপডেট: মে ২৯, ২০২০

বিজয় নিউজ:: মহামারী করোনায় উদ্ভূত পরিস্থিতির মধ্যে আগামী রোববার প্রকাশ করা হচ্ছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। ফেসবুক লাইভের মাধ্যমে এ ফলাফল জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রথমে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফল প্রকাশ করবেন। পরে দুপুর ১২টায় ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

174 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন