১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

বাবুগঞ্জে সাংবাদিক কন্যা শারীকা তাসবীহ’র সাফল্য, বিজ্ঞান বিভাগে জিপিএ-৫,পেয়েছে

আপডেট: আগস্ট ১১, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ঃ সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বরিশালের বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক শাহাব উদ্দিন এর বড় মেয়ে শারীকা তাসবীহ রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ।প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র বলেন, শারীকা শুরু থেকেই অত্যন্ত মনোযোগী, পরিশ্রমী ও উচ্চ লক্ষ্যনির্ভর ছাত্রী ছিল। রহমতপুুর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শারীকা তাসবীহ্ জানায়, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের দিকনির্দেশনা, পরিবারের সহযোগিতা এবং নিজের আত্মবিশ্বাস তাকে ভালো ফলাফল অর্জনে সহায়তা করেছে। মেয়ের কৃতিত্বে সাংবাদিকের সহকর্মীসহ স্থানীয় সাংবাদিক মহলও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।শারীকা তাসবীহ ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।তার উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও সাফল্য কামনা করেছেন পরিবারের সদস্য, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীরা।

49 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন