রাস্তায় খেলা করার সময় শিশুর ওপর আছড়ে পড়ল বিমান,নিহত ৩

আপডেট: March 17, 2021

অনলাইন ডেস্ক :; যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে রাস্তায় মায়ের সঙ্গে খেলা করার সময় চার বছরের এক শিশুর ওপর একটি ছোট্ট বিমান আছড়ে পড়ে বিধ্বস্ত হয়।

এ ঘটনায় ওই শিশুসহ বিমানের দুই আরোহীও নিহত হন। দুর্ঘটনায় শিশুটির মা মেগান বিশপ আহত হন। খবর এনবিসির।

রাস্তায় চার বছরের ওই শিশুটি তার মায়ের সঙ্গে ছোট খেলনা গাড়ি নিয়ে খেলা করছিল।

বিচক্র্যাফট বোনানজা বিমানটি পেমব্রোক পাইন্সের নর্থ পেরি বিমানবন্দর থেকে উড়ে এবং স্থানীয় সময় সোমবার বেলা ৩টার দিকে ফিরে আসার সময় বিধ্বস্ত হয়।

স্থানীয় দমকল বিভাগের প্রধান মার্সেল রোদ্রিগেজ গণমাধ্যমকে বলেন, সম্ভবত কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। মার্কিন কেন্দ্রীয় বিমান প্রশাসন দুর্ঘটনাটি নিয়ে এরই মধ্যে তদন্তে নেমেছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানটি রাস্তায় পড়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমরা বোমা বিস্ফোরণের মতো শব্দ শুনে বাইরে গেলাম। দেখি সব কিছুতে আগুন ধরে গেছে।

187 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন