৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 পারস্য উপসাগরের ফারসি দ্বীপের তেল ট্যাংকার জব্দের ভিডিও প্রকাশ করল ইরান

আপডেট: আগস্ট ৫, ২০১৯

পারস্য উপসাগরের ফারসি দ্বীপের কাছে নতুন একটি   ট্যাংকার জব্দ করেছে ইরানি বিপ্লবী গার্ডস বাহিনী(আইআরজিসি)।

দেশটির সরকারি গণমাধ্যম প্রেসটিভি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যাতে দেখা যায়- অবৈধভাবে তেল পাচারের সময়ে একটি বিদেশি ট্যাংকারকে থামিয়ে সেটিকে নিজেদের আয়ত্তে নিয়ে ইরানি বাহিনী।-খবর স্পুটনিকের

কয়েকটি আরব রাষ্ট্রে জ্বালানি তেল পাচারে নিয়োজিত বলে অভিযোগ করে রোববার এই বিদেশি ট্যাংকারটি জব্দ করেছে তারা।

ট্যাংকারের সাত নাবিককে আটক করা হয়েছে। বিপ্লবী গার্ডসের কমান্ডার রামেজান জিরাহি বলেন, আইআরজিসির নৌবাহিনী পারস্য উপসাগর থেকে একটি বিদেশি তেল ট্যাংকার জব্দ করেছে। এটি কয়েকটি আরব দেশে জ্বালানি পাচার করছিল।

তিনি বলেন, ট্যাংকারটি সাত লাখ লিটার জ্বালানি বহন করছিল। এতে সাত জন নাবিক আছেন, তারা বিভিন্ন দেশের নাগরিক, তাদের আটক করা হয়েছে।

গত মাসে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগে একটি ব্রিটিশ ট্যাংকর জব্দ করে ইরান।

ভূমধ্যসাগরের জাবাল আল-তারিক প্রণালীতে ব্রিটিশ নৌবাহিনী একটি ইরানি তেল ট্যাংকার আটক করার এক সপ্তাহ পর ব্রিটিশ ট্যাংকারটি জব্দ করে ইরান।

194 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন