বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে হিজলা উপজেলা বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ

আপডেট: October 31, 2022

বিজয় নিউজ :: হিজলা বিএনপির আহব্বায়ক আঃ গাফ্ফার তালুকদার িএর সভাপতিত্বে বরিশাল বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে উপজেলায় লিফলেট বিতরণ ও পথসভার আয়োজন করে দলটি। রবিবারের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ  শহিদুল্লাহ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল। বিএনপি নেতা মেজবাহ উদ্দিন চৌধুরী অপু, আলী অহম্মদ হাওলাদার, আফসার উদ্দিন হাওলাদার, বারেক মাঝি, স.ম. হুমায়ুন, দেওয়ান মুজিব, বেল্লাল জমাদ্দার, আলতাফ হোসেন খোকন দফতরী, গিয়াস দেওয়ানসহ দলেরর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালন করেন হিজলা থানা বিএনপির যুগ্ম আহব্বায়ক নায়েব নাজমুল হক।

193 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন