চাচির মামলা থেকে পুত্রের রহস্যজনক মৃত্যু, নজরুল এখন দিশেহারা

আপডেট: November 14, 2024

মো : মারুফ হাওলাদার :: দীর্ঘজীবনে সংঘাত, প্রতিঘাত,চাচির  মিথ্যা মামলা, অর্থ সম্পদ লুট।  সর্বশেষ পুত্র হারিয়ে দিশেহারা নজরুল মাল।
এক পুত্র, এক কন্যা স্ত্রী রুমা বেগম ও নজরুল মাল এই তার তাদের সংসার। ভালোভাবেই চলছিল তাদের জীবন ও পরিবার।
একটি মিথ্যা মামলায় এলোমেলো করে দেয় নজরুলের সংসার। চাচি শামীমা বেগম নজরুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এ মামলা ই নজরুলের কাল।
মামলাকে পুঁজি করে চাচি শামিমা এবং রহিম সরদার নজরুলের কাছ থেকে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। একপযার্য় চাহিদা মত টাকা না দিতে পারায় আওয়ামী লীগ দলীয় লোকজন দিয়ে বাড়ি থেকে প্রকাণ্ড গাছ লুট করে নেয় প্রতিপক্ষ। এমন অভিযোগ নজরুলের। নজরুল জানায় তার সপ্তম শ্রেণী পড়ুয়া পুত্র জুনায়েদ এর রহস্যজনক মৃত্যু। অসহায় নজরুল এখন তাকিয়ে আছেন দিশেরা রিপোর্টের দিকে।
শামীমা এবং তার ভগ্নিপতি রহিম সর্দার এর সাথে যোগাযোগ করতে চাইলে কাউকেই পাওয়া যায়নি।

287 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন