
আপডেট: August 22, 2019
অতিরিক্ত প্রেম দেখিয়ে স্ত্রীর সাথে ঝগড়া না করার কারণে স্বামীকে তালাক দিতে সংযুক্ত আরব আমিরাতের এক মহিলা ফুজিরার শরিয়াহ আদালতের শরণাপন্ন হয়েছেন। অবাক করা এই ঘটনাটি ঘটেছে আমিরাতের ফুজিরায়। স্বামী স্ত্রী দুজনই আরব দেশীয় নাগরিক। তারা বেশ ক’বছর থেকে আমিরাতের ফুজিরায় বসবাস করছেন।
সম্প্রতি স্ত্রী শারজাহ আদালতে স্বামীর বিরুদ্ধে মধুর অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ রয়েছে, তার স্বামী এতোই ভালো যে, সব সময় তার খেয়াল রাখে, রান্নাবান্না করে খাওয়ানো সহ ঘরের যাবতীয় কাজ নিজেই করে থাকে। স্ত্রী আরো অভিযোগ করে বলেন, বিয়ের অনেক বছর হয়ে গেলও আজ পর্যন্ত আমার স্বামী উচ্চস্বরে কথা বলেনি, ঝগড়া করেনি এমনকি আমাদের মধ্যে মনমালিন্যও সৃষ্টি হয়নি। এসব বিষয় আমার জীবনকে অতিষ্ট করে তুলেছে তাই আমি তালাক চাই। ‘
শারজাহ আদালত বৃহস্পতিবার স্বামী-স্ত্রীকে নিজেদের মধ্যে সমস্যা সমাধানের জন্য একটি সুযোগ দিয়েছে। আদালত প্রত্যাশা করে নিজেরা এই মধুর সমস্যার সমাধান করতে পারবে।