
আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬
আপডেট:
বরিশাল -৩ আসন
জাতীয় পার্
শাহজাহান খান বাবুগঞ্জ থেকে :বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থীর কন্যা হাবিবা কিবরিয়া বলেছেন লাঙ্গলের বিজয় হবে নির্বাচনে যদি লেভেল প্লেনিং ফিল্ড তৈরি করা হয়। শনিবার (৩১ জানুয়ারি) বরিশাল–৩ সংসদীয় আসনের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট ও মূলাদী উপজেলার কাজিরহাট ইউনিয়নে লাঙ্গল প্রতীকের পক্ষে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।হাবিবা কিবরিয়া বলেন, আমরা মাঠে নামতে পারছি, মানুষের কাছে যেতে পারছি—এটা সত্য। কিন্তু নির্বাচনী মাঠে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। তিনি আরো অভিযোগ করেন, তার পিতা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু তিনবারের এমপি থাকায় তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি করে রাখা হয়েছে। আমার পিতা কোনো সাজাপ্রাপ্ত আসামি নন। নির্বাচন কমিশন চাইলে জামিন দিয়ে তাঁকে নির্বাচনী মাঠে কাজ করার সুযোগ দিতে পারে। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে হাবিবা কিবরিয়া বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হলে কমিশনকে অবশ্যই নিরপেক্ষ ও শক্ত ভূমিকা রাখতে হবে। তিনি আরও অভিযোগ করেন,সম্প্রতি অন্য ইউনিয়ন থেকে অপরিচিত লোকজন এনে তাঁর নেতাকর্মীদের ভয় দেখানো হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।গণসংযোগকালে হাবিবা কিবরিয়া দাবি করেন, লাঙ্গল প্রতীক বাবুগঞ্জ-মুলাদীর সাধারণ মানুষের কাছে শান্তি ও উন্নয়নের প্রতীক। সে কারণেইজনগণ ভালোবাসা ও আস্থার সঙ্গে আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে বিপুল ভোটে বিজয় করবেন ।