
আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬
স্টাফ রিপোর্টার ঃঃ নগরীর ২৯ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন মহানগর শ্রমিক দল ও ২৯ নং ওয়ার্ড শ্রমিক দলের নেতৃবৃন্দ। কর্মসূচিতে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন নেতারা এবং সংগঠনের বার্তা পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ খান, সদস্য সচিব শহিদুল ইসলামসহ মহানগর ও ওয়ার্ড শ্রমিক দলের সকল স্তরের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের অধিকার আদায় ও জনসম্পৃক্ত আন্দোলন জোরদারে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।