১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

উজিরপুরের মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬

মোঃ আলীনুর ইসলাম নয়নঃ,উজিরপুর ঃঃ বরিশাল জেলার উজিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় উজিরপুর বিএনপির নির্বাচনী অফিসের সভাকক্ষে উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব হাওলাদার এর সভাপতিত্বে ও উপজেলা ও পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় বক্তৃতা করেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টার,বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত শিক্ষক এম এ জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান। উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ,দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম আসাদ,সদস্য আহাদ সুমন, সাংবাদিক মোঃ খলিলুর রহমান,সুমন বালী,মেহেদী হাসান। উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলার সকল মুক্তিযোদ্ধাগন। এসময় প্রধান অতিথি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান এর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেছেন।

85 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন