১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

উজিরপুরে ইউএনও আলী সুজার সাথে ইউরোপীয় পর্যবেক্ষকদের সাক্ষাৎ।

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোঃ আলীনুর ইসলাম নয়নঃ উজিরপুর প্রতিনিধিঃ “রাত পোহালেই কাঙ্খিত ভোট”আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান থাকবে, কোন অপৃত্তিকর ঘটনা ছাড়াই অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছ।এছাড়া পুড়ো উপজেলা জুড়ে প্রতিটি ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে, ১১ ফেব্রুয়ারি দুুপুরে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব আশ্বাস দেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলী সুজা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। দীর্ঘ ১৭ বছর পরে গনতন্ত্র পূর্ণঃ প্রতিষ্ঠায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলী সুজার কঠোর নজরদারি ও কঠোর নির্দেশনায় স্বস্তিতে ভোটাররা।স্বতস্ফুর্ত ভাবে ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারবে এ প্রত্যাশায় ভোটারদের মধ্যে ব্যপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। উজিরপুর উপজেলা প্রতিবেদক মোঃ নাসির উদ্দীন শরীফকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলী সুজা জানান আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এমনকি ৮৪টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। ভোটগ্রহণে দায়িত্বরতরা অনিয়মের সাথে জড়িয়ে পড়লে তাদেরকে চাকরি হারাতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুষ্ঠু ভোট উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর।

18 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন