
আপডেট: February 13, 2026
বিজয় নিউজ ডেক্স ঃঃ বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিপুল জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে এক নির্ণায়ক বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান তিনি। মোদি শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে ভারত দাঁড়িয়ে থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।তিনি বলেন, আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়নের লক্ষ্য অর্জনে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে রয়েছি।