
আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ফকির সাইফুল ইসলাম ঃঃ
পিএস বিহিন এক নেতা। যার নির্বাচনে প্রয়োজন পরেনি পিএস এর। বিশাল হিজলা মেহেন্দিগঞ্জ চষে বেড়াচ্ছেন রাজিব আহসান। আজ সফল। শিক্ষক পুত্র রাজিব। ছাত্র জীবন থেকে ছাত্রদলের রাজনীতিতে হাতে খড়ি। সেখানথেকে কেন্দ্রিয় সেচ্ছাসেবকদল, জাতীয় রাজনীতি এবং প্রতিমন্ত্রি।
বরিশালের অবহেরিত দুর্গম এলাকা হিজলা ও মেহেন্দিগঞ্জ। এই দুটি উপজেলা নিয়ে গঠিত বরিশাল-সংসদীয় আসন -৪ । এখান থেকেই রাজনীতির হাতেখড়ি নিয়ে হয়েছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক, দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
এবারই প্রথমবারের মতো বিএনপির মনোনয়ন পেয়ে ৫৩ হাজার ৬৩৮ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
বলছিলাম বরিশাল-৪ আসনে নির্বাচিত সংসদ সদস্য রাজীব আহসানের কথা। নবগঠিত মন্ত্রিপরিষদে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মো. রাজিব আহসান ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ আব্দুল জব্বার (বাংলাদেশ জামায়াতে ইসলামী) পেয়েছেন ৭৪ হাজার ৬৮৪ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী ৫৩ হাজার ৬৩৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৯ জন। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ঘোষিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট কোটায় জায়গা পেয়েছেন।
শপথগ্রহণের জন্য অনুষ্ঠানস্থলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রথমে মন্ত্রী ও পরে প্রতিমন্ত্রীরা শপথ নেন।