২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

ডিএনসিসি ও যথাযথ কর্তৃপক্ষের উদাসীনতায় আশকোনা সিটি কমপ্লেক্স সহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার লোক পানিবন্দী: নেই কোন কার্যকরী উদ্যোগ

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৭ এর ওয়ার্ড নং-৪৯ এর আওতাধীন আশকোনা সিটি কমপ্লেক্সে প্রায় দুই হাজার লোক দীর্ঘদিন পানিবন্দী হয়ে আছেন। এছাড়াপার্শ্ববর্তী বসবাসরত লোকের সংখ্যাও কয়েক হাজার যারা সকলেই এর ভুক্তভোগী।

কিন্তু ডিএনসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় এবং দায়িত্বহীনতার কারণে উল্লেখিত অঞ্চলের প্রায় লক্ষাধিক লোক দীর্ঘদিন মানবেতর জীবন যাপন করছেন। সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, আশকোনা সিটি কমপ্লেক্সের পশ্চিম পার্শ্বে ২৪ ব্রিগেটের অন্তর্ভুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।
উল্লেখিত স্থানে পানির প্রবাহের লেআউট প্লান উত্তর দিকে থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পূর্ব দিকে পানি প্রবাহের ব্যবস্থা করেছে। যে কারণে আশকোনা সিটি কমপ্লেক্স সহ পার্শ্ববর্তী এলাকা পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে,যাতে করে লোকজনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে। অন্যদিকে ৪৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত রুপালি গার্ডেন সংলগ্ন পানি প্রবাহের গতি থাকলেও একটি সঙ্ঘবদ্ধ গ্রুপ পানি প্রবাহ বন্ধ করে রাস্তা তৈরি করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতা মোঃ শাহাবুদ্দিনকে অবহিত করলে তিনি ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ও ডিএনসিসির কর্মকর্তাদের অবহিত করেছেন বলে জানিয়েছেন।
ডিএনসিসির অঞ্চল -৭ এর নির্বাহী প্রকৌশলীর মোঃ শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে ডিএনসিসির একজন প্রতিনিধি পাঠিয়েছেন এবং সার্বিক সহযোগিতার আশ্বস্ত করলেও দৃশ্যমান কোন অগ্রগতি নেই। অন্যদিকে ২৪ ব্রিগেডের সেনা কর্মকর্তা মো:জহুরুল ইসলাম সরেজমিনে পরিদর্শন করে পূর্ব দিকের পানি প্রবাহ বন্ধ করে অন্যদিকে প্রবাহিত করার সিদ্ধান্ত দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের যথেষ্ট গাফিলতি রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন।

47 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন