৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন প্রকৌশলী মো;শহীদুল হাসান

আপডেট: মার্চ ৩, ২০২৬

নিজস্ব সংবাদদাতা: স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তি ভিত্তিক নিয়োগ পেলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. শহীদুল হাসান।

মঙ্গলবার (৩ মার্চ) তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগ প্রদানের এক আদেশ জারি করেন।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মো. শহীদুল হাসানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

গত ১ মার্চ স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ | জাহেদীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়।

29 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন