১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

হিজলায় ভিপি সম্পত্তিতে দালান উত্তোলনে হিড়িক

আপডেট: মে ১৮, ২০২৬

বিজয় নিউজ  ::
ভিপি সম্পত্তি দখলে হিড়িক। উপজেলায় বেপরোয়াভাবে ভিপি সম্পত্তি দখলের উৎসব চলছে। প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে এসি ল্যান্ড ।
সম্প্রতি বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক হারে ভিপি সম্পত্তির দখল বাণিজ্য চলছে। এতে নেতৃত্ব দিচ্ছে উপজেলা সরকার’ দলীশ একটি অংশ। ভাগ চলে যাচ্ছে প্রশাসনের কর্তা ব্যক্তিদের পকেটে। সবগুলি চলছে পর্দার অন্তরালে। দায় নিচ্ছে না কোন পক্ষ। দখল বাণিজ্য থামছে না। একের পর এক ভিপি সম্পত্তিতে উত্তোলিত হচ্ছে পাকা ঘর, বিল্ডিং। তবে কারোর নেই বৈধ কাগজপত্র।


উপজেলার মাসকাটা গ্রামে জানৈক রহিম হাওলাদার পুত্র জোবায়ের হাওলাদার তৈরি করছে পাকা বাড়ি। শনিবার ঘটনার স্থলে গেলে দেখা গেছে শ্রমিক নিয়ে তড়িঘড়ি করে বেইজ তৈরীর কাজ শেষ করছে। গুয়াবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা ঘটনার স্থলে উপস্থিত হলেও অলৌকিক কারণে কাজ বন্ধ হয়নি। কর্মকর্তার দাবি এটি ভিপি সম্পত্তির অন্তর্ভুক্ত। দখলদারের দাবি তাদের ক্রয় কৃত সম্পত্তিতে তৈরি করছেন বাড়ি।
পাশে হারুন হাওলাদার তিনিও তৈরি করছেন দোতালা ফাউন্ডেশন এর একটি বাড়ি। তিনিও দাবি করছেন দীর্ঘদিন সম্পত্তি ভোগ দখল করে আসছেন তাই বাড়ি করছেন। এটি ভিপি সম্পত্তি কিনা এমন প্রশ্ন তার ছেলে জানান, সরকারপক্ষ ভিপি সম্পত্তি দাবি করছে। নোটিশ দিয়েছে। কাজ বন্ধ রাখছেন। আজ শনিবার পাশের লোকে কাজ করছে তাই তারাও কাজ করছেন। প্রশাসন বন্ধ করলে উভয়ের কাজ বন্ধ করবেন। তারা এককভাবে তাদের কাজ বন্ধ রাখবে কেন?
নরসিংহ পুর গ্রামের কাউড়িয়া বাজার সংলগ্ন কোটি টাকার ভিপি সম্পত্তি দখল করে নিয়েছে সরকারদলীয় অপর একটি গ্রুপ। এটিতে নেতৃত্ব দিচ্ছেন মন্টু নামের এক ঠিকাদার ওরফে মন্টু দপ্তরী। একই গ্রামে কাইয়া হাওলাদার বাড়িতে ভিপি সম্পত্তিতে তৈরি করছেন বহুতল ভবন। বর্তমানে কাজটি চলমান। স্থানীয়দের দাবি মন্টু এলাকায় ভিপি সম্পত্তিতে দালান উত্তোলনে পাকা। ভূমি প্রশাসনের সাথে আতাত করে একের পর এক ঘর তৈরি করে যাচ্ছন। এতে কোন সমসা নেই। তার নামের আগে রয়েছে সরকারের ভিপি সম্পত্তির ঠিকাদার। তাকে লালন পালন করছে প্রশাসন।


একাধিক স্থানীয়রা উপজেলা ভূমি অফিসে অভিযোগ দিয়েও কাজ বন্ধ করতে পারেননি। মন্টুর হাতে আলাদিনের চেরাগ। তিনি ভূমি অফিস এমনকি কর্তা ব্যক্তিদেরকেও ম্যানেজ করতে পারেন ভালো। মন্টু দপ্তরি মানেই অবৈধ ভূমি দখলের প্রধান হাতিয়ার।
গুয়াবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানান, বন্ধের দিনেও এদের কর্মকান্ড ঠেকাতে ভিপি সম্পদ দিতে চলে আসি। একজনের কাজ বন্ধ রাখা হয়েছে। পরবর্তীটা দেখছি।
মন্টু দপ্তরি শক্তির উৎস কোথায় জানতে চায় এলাকাবাসী।

74 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন