২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কবি নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী সম্মাননা পেলেন বাবুগঞ্জের কৃতি সন্তান ইকবাল হোসেন,তাপস

আপডেট: মে ২০, ২০২৬

শাহজাহান খান,বাবুগঞ্জ থেকে : বাবুগঞ্জের কৃর্তি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরোগী রাজনীতিবিদ,বরিশাল ফরএভার লিভিং সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিল্পপতি, রাজনীতিবিদ, দক্ষিণ অঞ্চলে আধুনিক সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এর প্রতিষ্ঠাতা ও সাউথ এ্যাপোলো ডায়গনিষ্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বাবুগঞ্জ চাঁদপাশা হাই স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি,বিদেশি বিনিয়োগ কারিদের দেশে এনে বিনিয়োগ করার অন্যতম সফল উদ্যোক্তা প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে জাতীয় কবি নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকীতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

১৯ শে মে মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত “কবি নজরুল, সাম্যবাদ এবং বর্তমান বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন আহম্মেদ ও অধ্যাপক সুকুমার রায়ের ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, মন্ত্রী নিতাই রায় চৌধুরী এম পি। সভায় বক্তারা বলেন আমরা এক গৌরবময় দিনে একত্রিত হয়েছি। বাংলা সাহিত্য ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত থাকতে পেরে আমারা আনন্দিত ও গর্বিত।
কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী, সাম্য, মানবতা ও প্রেমের কবি। তিনি শুধু একজন কবিই নন, তিনি ছিলেন এক অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তাঁর লেখনী অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করেছে। “বিদ্রোহী” কবিতার মাধ্যমে তিনি বাঙালির হৃদয়ে সাহস ও আত্মমর্যাদার বাণী পৌঁছে দিয়েছেন।
নজরুল তাঁর সাহিত্যকর্মে হিন্দু-মুসলিম সম্প্রীতির যে বার্তা দিয়েছেন, তা আজও সমান প্রাসঙ্গিক। তিনি লিখেছিলেন—
“মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান।”
এই চেতনাই আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি।
সংগীত, কবিতা, গল্প, প্রবন্ধ—সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে নজরুল অসামান্য অবদান রেখেছেন। তাঁর রচিত নজরুলগীতি আজও মানুষের হৃদয়ে অনুপ্রেরণা জাগায়। তিনি ছিলেন শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর।
আজকের তরুণ সমাজের কাছে নজরুলের জীবন ও আদর্শ এক অনন্য দৃষ্টান্ত। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং মানবতার জন্য কাজ করার শিক্ষা আমরা তাঁর কাছ থেকেই পাই।
নজরুলের জন্মবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক—আমরা তাঁর আদর্শ ধারণ করব, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করব এবং সাহিত্য-সংস্কৃতির চর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখব।
পরিশেষে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি

20 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন