২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

হিজলায় ইট ভাটা শ্রমিকের মৃত্যু

আপডেট: মে ২৩, ২০২৬

হিজলা প্রতিনিধি   :;

পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগে ইট ভাটা শ্রমিকের মৃত্যু। বিদ্যুৎ কর্তৃপক্ষ কিছুই জানে না। থানা বলছে পরিবারের সম্মতিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
২৩ মে শনিবার ভোরে হিজলায় পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগে বিদ্যুৎপিষ্ট হয়ে মারা যায় আবুল নামের এক ইট ভাটা শ্রমিক। সকালে তাকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ কে বা কার আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার অবৈধ ইট ভাটা সি আর বি তে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় যৌথ মালিকানাধীন ইটভাটা সি আর বি। এতে আগুন মিস্ত্রির কাজ করছিল আবুল । তাদের দাবি অবৈধ ইট ভাটার অবৈধ সংযোগের বৈদ্যুতিক তার পানিতে পড়েছিল। ওই তারে আটকে আগুন মিস্ত্রীর মৃত্যু হয় ।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, কে বা কার রোগী এনেছে জানা নেই। কারা লাশ নিয়ে গেছে তাও তারা জানেন না। হাসপাতালে রেজিস্টারে তার নাম আবুল, পিতা আব্দুর রব, শরীয়তপুর। এটুকু লেখা।  কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাহাবাজ আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
হিজলা থানার ওসি সোলাইমান জানান, এ ধরনের একটি ঘটনা ঘটেছে। ভাটার মালিক এবং নিহতের স্ত্রীর ও পরিবারের দাবিতে লাশ তাদের হাতে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে লাশ গোসাইরহাটে নিয়ে যাওয়া হয়েছে।
ভাটার মালিক শহীদ মাতুব্বর, আলম ডাক্তার এবং তৈয়ব মুন্সির সাথে যোগাযোগ করতে চাইলে কেউ ফোন রিসিভ করেননি।
হিজলা উপজেলায় ইট ভাটায়  একের পর এক বিদ্যুৎপৃষ্টের ঘটনা ঘটে। প্রতিবারই অলৌকিক কারণে মৃত্যুগুলো অন্তরালে চলে যায়। কোন কোন ক্ষেত্রে এ ঘটনায় লক্ষ লক্ষ টাকার বাণিজ্যের মতো ঘটনা ঘটে। এবারের বিষয়টিও তেমনি মনে করছে এলাকাবাসী। এতে করে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখানো হয়েছে বলে মনে করেন তারা।

75 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন