২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

বাবুগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন,

আপডেট: জুন ২৮, ২০২৬

শাহজাহানবাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি:ঃ সারাদেশের ন্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের রহমতপুর কমিউনিটি ক্লিনিকে এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে বাবুগঞ্জ উপজেলায় মোট ২০ হাজার ৫০৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সী ২ হাজার ৩৮৮ জন শিশুকে নীল রঙের এবং ১ বছর থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী ১৮ হাজার ১১৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রাতকানা, হাম ও নিউমোনিয়ার মতো রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন