২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

আওয়ামী সরকারের মন্ত্রী মেননের ভাতিজা রাসেক এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী হিসাবে পদায়নে জোরালো তদবির করছেন।

আপডেট: জুলাই ২৩, ২০২৬

স্টাফ রিপোর্টার ঃঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলীর পদায়নকে কেন্দ্র করে প্রতিযোগিতা শুরু হয়েছে। সম্প্রতি এলজিইডির ২২৪ জন সিনিয়র সহকারী প্রকৌশলী পদোন্নতি পেয়ে চলতি দায়িত্বে (চ. দা.) নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় বরিশাল জেলার সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাসেক খানের নামও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোহাম্মদ রাসেক খান দীর্ঘদিন ধরে ঘুরেফিরে বরিশাল জেলায় কর্মরত ছিলেন। এর মধ্যে কিছু সময় তিনি জেলার বাইরে দায়িত্ব পালন করলেও পরবর্তীতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী রাশেদ খান মেননের তদবিরে বরিশাল জেলার সিনিয়র সহকারী প্রকৌশলীর পদে দায়িত্ব পান। অভিযোগ রয়েছে, সে সময় ওই পদে কর্মরত প্রকৌশলীকে সরিয়ে সেখানে রাসেক খানকে দায়িত্ব দেওয়া হয়।

বরিশালে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ব্যাপক টেন্ডার বাণিজ্যের অভিযোগও ওঠে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

সূত্র আরও জানায়, সম্প্রতি পদোন্নতি পাওয়ার পর মোহাম্মদ রাসেক খান বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য এবং সংরক্ষিত মহিলা আসনের একজন সংসদ সদস্যের মাধ্যমে চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়নের জন্য জোরালো তদবির করেন। তবে শেষ পর্যন্ত তিনি চট্টগ্রামে পদায়ন পেতে ব্যর্থ হন।

সর্বশেষ, বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন নিশ্চিত করতে তিনি নতুন করে বিভিন্ন মহলে তদবির শুরু করেছেন বলে তার ঘনিষ্ঠ ও সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে তার বক্তব্য নেয়ার জন্য বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তরে গিয়ে পাওয়া যায়নি।
তবে সদ্য পদোন্নতি প্রাপ্ত অনেকে পক্ষে-বিপক্ষে মতামত ব্যক্ত করে।

52 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন