৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

উজিরপুরে যথাযোগ্য মর্যদায় জুলাই গনঅ ভ্যুত্থান দিবস পালিত।

আপডেট: আগস্ট ৫, ২০২৬

উজিরপুর প্রতিনিধি : জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে উজিরপুর প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

৫ আগষ্ট প্রত্যুষে জুলাই যুদ্ধে শহীদ মিজানুরের ওটরা ইউনিয়নের কেশবকাঠীতে উপস্থিত হয়ে কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা, শহীদ সাইদুল ইসলামের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম।

সকাল ১০ টায় জুলাইয়ের তাৎপর্য তুলে ধরে উজিরপুর উপজেলা সভাকক্ষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক আলী সুজার সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধান অতিথি সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি।

উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জুলাইয়ের আহত যোদ্ধা নাজির উদ্দিন সাব্বির, শহীদ মিজানুরের পিতা কামাল হোসেন, উজিরপুর উপজেলা ভূমি কর্মকর্তা মহেস্বর মন্ডল, উজিরপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম,উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন খান, সহ সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান টুলু, উজিরপুর প্রেসক্লাবের সদস্য সচিব সরদার সোহেল।

উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ জুলাই আন্দোলনে অংশগ্রহনকারী যোদ্ধা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সামাজিক সাংস্কৃতিক এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

জুলাই যুদ্ধের তাৎপর্য তুলে ধরে চিত্রঙ্কন প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরুস্কার বিতরন, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও শহীদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করে দিবসকে তাৎপর্যপূর্ন ভাবে পালন করা হয়।

78 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন