
আপডেট: August 27, 2019
গত ২৫ই আগষ্ট বরিশাল থেকে প্রকাশিত বি এস এল নিউজ ২৪ ডট কম অনলাইন ২৬ই আগষ্ট প্রথম সকাল, দৈনিক দক্ষিনাঞ্চল, দৈনিক ভোরের আলো সহ কয়েকটি সংবাদপত্রে বঙ্গবন্ধুর খুনি রশিদের দেহরক্ষী আলী এখন আ’লীগ নেতার পার্টনার সহ বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে আমার বিরুদ্ধে অত্যান্ত ভয়াবহ কিছু অকল্পনীয় মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসায় সাংবাদিক ভাইদের দিয়ে বঙ্গবন্ধুর খুনি রশিদের দেহরক্ষী থেকে শুরু করে লিবিয়ায় গিয়ে ট্রেনিং, অস্র ভান্ডারের মালিকানা ও সন্ত্রাসীদের অস্র ভাড়া দেয়া সহ এহেন কোন নিকৃষ্ট অপবাদ নেই যা আমার বিরুদ্ধে লেখা হয়নি। প্রিয় হিজলা উপজেলা বাসী ও সাংবাদিক ভাইয়েরা আজ আমি লজ্জিত, স্তম্ভিত সেই সাথে প্রচণ্ড ভিত। আমি চ্যালেঞ্জ করে বলছি উক্ত সংবাদের একটি তথ্য যদি কেউ প্রমান করতে পারে তবে আমি সেচ্ছায় এর শাস্তি গ্রহন করব। তাই আমি উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আলী আহম্মদ হাওলাদার
হিজলা- বরিশাল।