
আপডেট: September 29, 2019
আন্তর্জাতি তথ্য অধিকার দিবস উপলক্ষে বরিশালে আলোচনা করে জাতীয় সাংবাদিকসক সংস্থা। ছবি- বিজয় নিউজ
বিজয় নিউজ:: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর কাটপট্টি রোডস্থ বিভাগীয় কার্যালয়ে এ আয়োজন করেন বরিশাল বিভাগ ও জেলা শাখা।
এতে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, সহ-সভাপতি আলমগীর গনি, মহাসচিব আবুল বাশার মজুমদার, সাবেক মহাসচিব সাজ্জাদুল কবীর, কেন্দ্রীয় জনকল্যাণ সচিব মোঃ মামুন-অর-রশিদ, নাটোর জেলা সভাপতি মোঃ আঃ মজিদ, মোঃ কামরুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি এম.আর প্রিন্স, সেক্রেটারী আরিফুর রহমান,
বিভাগীয় সাংগঠনিক সচিব হাসান সরদার জুয়েল সহ বরিশাল জেলা শাখার প্রায় অর্ধশতাধিক সদস্য। এতে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় সভাপতি বীরেন্দ্র নাথ সমদ্দার।