১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশালে শ্রমিকের কর্মবিরতি শুরু

আপডেট: অক্টোবর ২, ২০১৯

বিজয় নিউজ:: বুধবার সকাল ৬টা থেকে বরিশাল নগরের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে স্ব-স্ব কাউন্টারের সামনে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা । কর্মবিরতি পালনের ৫ ঘন্টার মধ্যে শ্রমিক কর্মচারীদের দাবি মেনে নেয় কোম্পনী গুলো।কর্মবিরতির কারনে সকাল থেকে বরিশাল নগর থেকে দূরপাল্লা রুটের কোন বাস ছেড়ে যায়নি। পরে দাবি মেনে নেওয়ায় শ্রমিক কর্মচারীরা নিজ নিজ কাউন্টারে কাজ শুরু করে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ১৬০ টাকায় একজন শ্রমিকের কি হয়। তাদের সারাদিনের চা-পানির খরচও হয় না। কিন্তু‘ দুই একজন বাদে কেউ শ্রমিকদের বেতন বাড়ায়নি। বরিশাল-ঢাকা রুটের সুগন্ধা পরিবহনের স্থানীয় কাউন্টার ম্যানেজার আব্দুর রমান বলেন, কলারম্যানদের মাধ্যমেই যাত্রীরা আসে। অথচ তাদের দৈনিক বেতন মাত্র ১৫০ থেকে ১৮০ টাকা। এই টাকায় সংসার চলে না। বেতন বাড়ানোর জন্য শ্রমিক ইউনিয়নের মাধ্যমে মালিকদের সাথে সমঝোতার চেস্টা করা হয়েছিলো।শ্রমিকরা জানান, দূরপাল্লা রুটের বিভিন্ন পরিবহন কোম্পানীর বরিশালে কর্মরত ৩ শতাধিক শ্রমিক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছে।

146 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন