১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশালে ডেঙ্গুজ্বরে এক বৃদ্ধের সহ মৃত্যু-১২

আপডেট: অক্টোবর ১২, ২০১৯

বিজয় নিউজ:: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম আবদুল খালেক (৬0)। শনিবার সকাল ৮টার দিকে শেবাচিমে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

মৃত আবদুল খালেক ভোলা সদর উপজেলার চরগাজি গ্রামের মৃত নেজাবুল হকের ছেলে।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, আবদুল খালেককে ডেঙ্গুজ্বরে অজ্ঞান অবস্থায় গত শুক্রবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। পরে শনিবার সকাল ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বরিশালে ডেঙ্গুজ্বরে বৃদ্ধের মৃত্যু

 

172 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন