৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

বিশ্বের সেরা ক্রিকেট দল গঠনের প্রতিশ্রুতি ইমরান খানের

আপডেট: জুলাই ২৩, ২০১৯

বিশ্বের সবচেয়ে ভালো ক্রিকেট দল গঠনে যুক্তরাষ্ট্রে বসবাস করা পাকিস্তানি নাগরিকদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন ইমরান খান।সদ্য শেষ হওয়া বিশ্বকাপক্রিকেটে পাকিস্তান দলের নৈপুণ্য নিয়ে প্রশ্ন ওঠার পর ওয়াশিংটন সফরে থাকা পাকিস্তানি প্রধানমন্ত্রী এমন প্রত্যয়ের কথা জানিয়েছেন।

রোববার ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থল ক্যাপিটল ওয়ান অ্যারিনায় জমায়েত হওয়া ক্রিকেট থেকে রাজনীতিতে এসে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান বলেন, আগামী টুর্নামেন্টের জন্য বিশ্বের সেরা একটি দল গঠন করতে তিনি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।

সেরা খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্তির মাধ্যমে এমনটা করা হবে বলে তিনি জানিয়েছেন। সাবেক এই কিংবদন্তি ক্রিকেট তারকা বলেন, আমার প্রতিশ্রুতির কথা মনে রাখবেন।

তবে তার পরিকল্পনার বিস্তারিত তথ্য জানাননি ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়ার পর সর্বত্র পাকিস্তান দলের নিন্দায় সরব হয়ে ওঠে। দলটি প্রত্যাশা মাফিক খেলতে না পারায় দেশটির দর্শকরা হতাশ হয়ে পড়েন।

এমনকি পারফরমেন্সের এই হীন দশার কারণে সেমিতেও পা রাখতে পারেনি পাকিস্তান।

ক্রিকেটে সবুজজার্সির দলের এই করুন দশার জ

152 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন