
আপডেট: নভেম্বর ২৩, ২০১৯
বিজয় নিউজ:: মাদকের নেশা বড় ভয়ঙ্কর। এতে একবার কেউ আক্রান্ত হলে তিনি নিজে তো ধ্বংস হবেনই, অন্যরাও ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু ভারতের বিহারের কৈমুর জেলায় ঘটেছে এক অদ্ভুত ঘটনা।
সেখানে আভিযোগ উঠেছে, মাদকের নেশায় উত্তেজিত সাত ভারতীয় মিলে হত্যা করেছে একটি পোষা মুরগীকে।
বুধবার এমন ঘটনা ঘটেছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
দেশটির পুলিশের এক কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে দুর্গাবতী থানা এলাকার তিরোজপুর গ্রামে।
ওই গ্রামের বাসিন্দা কমলা দেবীর প্রতিবেশী একটি পরিবারের সঙ্গে বিরোধ ছিল। দিন দুই আগে কোনও একটি ঘটনা নিয়ে ওই দুই পরিবারের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়।
এর পরেই কমলা দেবীর প্রতিবেশীদের একজন দৌঁড়ে গিয়ে তার একটি পোষা মুরগিকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে।
অভিযোগ যে, এই সময়ে কমলা দেবী এবং তার পুত্র ইন্দলের সঙ্গেও হাতাহাতি হয় অভিযুক্তদের।
মোহনিয়ার পুলিশ সুপার রঘুনাথ সিং শুক্রবারের বলেন, কমলা দেবীর বয়ান অনুযায়ী এ ঘটনাটি প্রাথমিক তদন্ত করে ভারতীয় দণ্ডবিধির ধারা ৪২৯, ৩৪১, ৩২৩ এর অধীনে একটি মামলা করা হয়েছে। এই অভিযোগে সাত জনের নাম রয়েছে।
তিনি বলেন, ওই মৃত মুরগির ময়নাতদন্ত দুর্গাবতী পশু হাসপাতালে করা হয়েছে। পরিবারের অভিযোগ, ওই মুরগিকে খুন করা হয়েছে এবং তার হত্যাকারীরা নেশগ্রস্ত ছিল।
পুলিশ সূত্রের খবর, ময়না তদন্তের রিপোর্টে মুরগিটির ঘাড়ের পাশে ব্লক দেখা গিয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় তদন্ত চলছে।