১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ফতুল্লায় যুবলীগ নেতা চশমা রিপনের যাবজ্জীবন

আপডেট: আগস্ট ৫, ২০১৯

রিপন খান ওরফে চশমা রিপন। ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত সন্ত্রাসী রিপন খান ওরফে চশমা রিপনকে অস্ত্র আইনের মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগেই দণ্ডিত আসামি আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপন করেছে।

চশমা রিপন ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকার গোলাপ খানের ছেলে এবং কুতুবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগ নেতা হিসেবে পরিচিত। তবে তার কোনো দলীয় পদপদবী নেই।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ জানান, ২০১৩ সালের ৩১ জুলাই কুতুবপুরের নয়ামাটি এলাকায় র‌্যাব-১১ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজসহ চশমা রিপনকে আটক করে। এ ঘটনায় র‌্যাব-১১-এর এসআই মো. আইয়ূব আলী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় সে জামিন পেয়ে কারাগার থেকে বের হয়ে পলাতক রয়েছে।

162 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন