
আপডেট: August 7, 2019
বন্যাদুর্গতদের জন্য ২ হাজার পাউন্ড অর্থ সহায়তা প্রদান করেছেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে নিয়োজিত কর্মকর্তারা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তারা এ অর্থ প্রদান করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের নেতৃত্বে কর্মকর্তারা বিকালে (স্থানীয় সময়) প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানস্থলে গিয়ে তার কাছে অর্থ সহায়তার চেক হস্তান্তর করেন।
প্রেস সচিব বলেন, হাইকমিশন লেডিস গ্রুপও বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ হাজার পাউন্ড অর্থ সহায়তা প্রদান করেছে। বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসায় প্রধানমন্ত্রী কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে সরকারি সফরে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।